1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

গুলি করে হত্যা নিউ ইয়র্কে হেলথকেয়ারের সিইওকে

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃ ঠান্ডা শীতের ভোর। সূর্য তখনো উঁকি দেয়নি পূব আকাশে। ঠিক সেই সময় একজন বন্দুকধারী ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন গুলি করে হত্যা করে। গতকাল বুধবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায় হিলটন হোটেলের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

একটি পর্যটন এরিয়া ম্যানহাটন। এ শহরের প্রতিটি স্থানে সিসি ক্যামেরা দিয়ে আবৃত। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্র প্রকাশ পায়। ভিডিওচিত্রে দেখা যায়, হত্যাকারী হেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গুলি করে নির্বিঘ্নে ক্রাইম স্পট ত্যাগ করে চলে যায়।

অন্য আরেকটি সিসি ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের পর ওই সন্দেহভাজন ব্যক্তি সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক বাইক চালিয়ে চলে যাচ্ছে। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে একটি ধূসর ব্যাকপ্যাক এবং একটি কালো হুডযুক্ত জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।

এ হত্যার ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ বলেছে, থম্পসনের পিঠে ও পায়ে গুলি করা হয়। তবে, হত্যাকারী অনেক সময় ধরেই থম্পসনের জন্য অপেক্ষা করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যেই হয়তো তার এই অপেক্ষা। আপাতদৃষ্টিতে এমনই ধারনা ম্যানহাটনে নিযুক্ত নিউ ইয়র্ক পুলিশের।

এদিকে তদন্তকারীরা অপরাধের স্থান থেকে গুলির খোসাসহ কিছু প্রমাণদি সংগ্রহ করেছেন। থম্পসনকে হত্যার মোটিভ জানা যায়নি এবং বন্দুকধারীর পরিচয়ও এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews