1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

গ্রেফতার হলেন শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম সুজন

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৩ গননা করুন

একতা প্রতিবেদক : `৭১-এর ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও থানা পুলিশ শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছেন বলে জানান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল সারোয়ার। পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে। এছাড়া মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।এর আগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।ডিএমপি’র ওয়ারী বিভাগের উপকমিশনার(ডিসি) মোঃ ছালেহ উদ্দিন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নূরুল ইসলাম সুজন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews