1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামে গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী আকবরের মৃত্যু

  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৭ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ মারা গেলেন চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। আজ ২৫ মে, রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকবর নগরীর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদের জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ২৩ মে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম পাশে ২৮ নম্বর দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন আকবর। এ সময় মোটরসাইকেলে করে চার যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। নিহতের স্বজনরা দাবি করেছেন, এই হামলার সঙ্গে কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত।

ব্যক্তিগত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য কটূক্তির জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত আকবরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অন্তত ১০টি মামলা রয়েছে। তিনি নগরের অপরাধ জগতের পরিচিত মুখ ছিলেন।

গত ২৯ মার্চ নগরীর রাবারড্যাম এলাকায় সন্ত্রাসী সরোয়ার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দুইজন নিহত হন। ওই ঘটনায়ও সাজ্জাদের অনুসারীদের নাম উঠে আসে। সামাজিক মাধ্যমে তীব্র বিরোধের কথাও জানায় পুলিশ। সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন ও ঢাকাইয়া আকবর একে অন্যকে উদ্দেশ্য করে একাধিক হুমকিমূলক ভিডিও প্রকাশ করেছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews