1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

চাইল্ড ওয়েলফেয়ার এর কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৪৫ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ শিশুসংগঠন ‘চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন’ কর্তৃক আয়োজিত ৫ম বারের মতো অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয় ২৮ মার্চ, শুক্রবার। প্রতিযোগী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে এক ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় ও আব্দুল্লাহ সিফাতের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম নন্দন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব ও প্রতিযোগিতার প্রধান বিচারক হফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম। অনলাইন ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বাপ্পী। আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের ট্রেজারার তাশফিকুর রহমান। সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সংস্কৃতিকর্মী ওবাইদুল্লাহ ফারুক জাওহার ও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আমির হামজা মল্লিক। আয়োজনকে প্রাণবন্ত করার জন্য নাশীদ পরিবেশন করেন কাজী তাফহীমুল হক ও আব্দুল্লাহ সিফাত। প্রতিযোগীদের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মেহরীমা বিনতে ফারুক। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগী, বিজয়ী প্রতিযোগী এবং অভিভাবকদের পক্ষ থেকেও বক্তব্য প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী শিক্ষামূলক প্রতিযোগিতা আয়োজন করে শিশুদের সুপ্ত প্রতিভাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেন জানান অভিভাবকরা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews