1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চিন্ময়-ইসকন ইস্যুতে ভারতের নতুন কথা

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে গণমানুষের তোপের মুখে টিকতে না পেরে পালিয়ে ভারতে গেলেন শেখ হাসিনা। আধুনিক মিডিয়ার সুবাদে তা প্রত্যক্ষ করেছে সারাবিশ্ব তথা ভারতও। এমন কী অন্তরবর্তী সরকার হিসেবে শপথ গ্রহণের পর প্রথমেই ভারত সরকার অভিনন্দন জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনুসকে। অথচ নানা সময় নানাভাবে বাংলাদেশকেই খাটো করে কথা বলছেন ভারত নেতারা সেই পলাতক শেখ হাসিনার পক্ষ নিয়ে। এবার ইস্কন ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন।

দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার হুমকি ও হামলার বিষয়টি ভারত ধারাবাহিকভাবে ও দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে। এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার- অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ‘চরমপন্থী বাগাড়ম্বর, সহিংসতা ও উসকানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না।’ চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে মনে করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সাংবাদিক প্রশ্ন করেন- বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন’ আখ্যা দিয়েছে। এ ব্যাপারে আপনার মত কী। জবাবে জয়সওয়াল বলেন, ‘ইসকন একটি বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন, যার সমাজসেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। চিন্মের মামলা নিয়ে জয়সওয়াল বলেন, ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে আমরা লক্ষ্য করেছি যে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলাটি মোকাবেলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করবে।’

ভারতের শীর্ষ ধনি আদানিকে নিয়ে তোলপাড় দেশটির সংসদ। রাজনৈতিক বিতর্ক থেকে শুরু করে আদানিকে গ্রেপ্তারের দাবিতে মাঠেও নেমেছেন বহু মানুষ। এ সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, অভিযোগগুলো বেসরকারী সংস্থা এবং ব্যক্তি ও মার্কিন বিচার বিভাগের সঙ্গে জড়িত একটি আইনি বিষয়। ভারত সরকারকে তদন্ত সম্পর্কে আগাম জানানো হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসও এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা আইনি অনুরোধ পায়নি।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews