1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

চীনের বিজ্ঞানিরা শক্তিশালী স্পাই ক্যামেরা তৈরি করলেন

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫১ গননা করুন

একতা ডেস্কঃ চীন তৈরি করে ফেলেছে এমন একটি শক্তিশালী স্পাই ক্যামেরা যেটি ১০০ কিলোমিটার থেকেও মুখ চীনে নিতে পারবে। ক্যামেরাটি এখন সকলের নজরে রয়েছে। এটিকে যদি চীন নিজের প্রতিরক্ষা কাজে ব্যবহার করে তাহলে বিশ্বের অন্য দেশের কপালে দুঃখ আছে। এটিকে এমন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যেখান থেকে বহুদূর থেকে আসা ব্যক্তিকে অতি সহজে নজরে রাখা যাবে। এমনকি এই ক্যামেরা যদি ড্রোনে বসিয়ে দেয়া হয় তাহলে শত্রুরা কতটা দূরে রয়েছে সেটাও অতি সহজে জানা যাবে। এই স্পাই ক্যামেরাকে মহাকাশে ব্যবহার করবে চীন। পাশাপাশি তাদের দেশের বিশেষ নিরাপত্তা বলয়ে এই স্পাই ক্যামেরা বসিয়ে দেবে তারা। ফলে যদি সেখান থেকে অজানা কেউ আসে তাহলে তাকে অতি সহজেই দেখা যাবে। যেকোনও ইলেকট্রনিক্স গ্যাজেটের সঙ্গে বসানো যাবে এই ক্যামেরাটি। ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রেও এই ক্যামেরা তারা ব্যবহার করবে। সেখানে যদি কেউ সিগনাল ফাঁকি দিয়ে চলে যায় বা কেউ গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায় তাকেও ধরা অতি সহজ হয়ে যাবে। এর ক্ষমতা ১০০ কিলোমিটার হওয়ার ফলে এর নজর এড়িয়ে যাওয়া মোটেই সহজ কাজ হবে না। চীনের যে দলটি এই স্পাই ক্যামেরা তৈরি করেছে তারা জানিয়েছে, দেশের প্রতিটি কাজেই ব্যবহার করা যেতে পারে এই ক্যামেরা।

পাশাপাশি যদি চিন আগামীদিনে এই ক্যামেরা অন্য দেশকে বিক্রি করে তাহলে সেখান থেকেও তাদের মোটা টাকা আসবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই স্পাই ক্যামেরা দিয়ে তারা সীমান্তে নজরদারির কাজ করবেন। সেখানে ১০০ কিলোমিটার দূরে কে রয়েছে সেটা তারা অনের আগে থেকেই জানতে পারবেন। সেখানে তাদের অনেকটাই সুবিধা হবে। তবে চাপে পড়ে যাবে বিশ্বের বাকি দেশগুলি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews