1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চীনের ভিডিওকে দেখানো হলো বাংলাদেশে হিন্দু পোড়ানো বলে

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ সোসাল মিডিয়ায় মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে। যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ। ছড়িয়ে পড়া ওই ভিডিওটি চীনে হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে তারা। রিউমার স্ক্যানার জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশে কোনো হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্যের নয়। এই দৃশ্যটি অন্তত ৬ বছর আগে চীনে হ্যালোইন উদযাপনের। ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘SviatMe’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সঙ্গে সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে। ভিডিওটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি হ্যালোইন পার্টির বলে জানা গেছে।’

ফ্যাক্টচেকিং এই প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৮ সালের ৩১ অক্টোবর ‘galaxychimelong’ নামক ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত একটি ভিডিওতে হ্যালোইনের সাজে সজ্জিত একজনকে বিভিন্ন কার্যক্রম করতে দেখা যায়। ওই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির কার্যক্রমের মিল রয়েছে। সেই ভিডিওতেও জায়গাটির চীনের গুয়াংডং বলে উল্লেখ রয়েছে। পশ্চিমা বিশ্বে হ্যালোইন অন্যতম একটি জনপ্রিয় উৎসব। মূলত পশ্চিমে এটি পালন করা হলেও সারাবিশ্বেই কমবেশি এই উৎসবের আয়োজন চোখে পড়ে। দিনটিতে অনেকে ভূতের সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews