1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চোখের অস্ত্রোপচার সম্পন্ন মির্জা ফখরুলের

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৯৫ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান। তিনি বলেন, বাংলাদেশ সময় বেলা ৩ টায় মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। তাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে কেবিনে তার স্ত্রী রাহাত আরা বেগম আছেন।

তার স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব চোখের জরুরি চিকিৎসা জন্য ব্যাংকক যান। গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি। গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের

রুটনিন আই হসপিটালে ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করান। রিপোর্ট দেখে চিকিৎসক তার চোখের অপারেশনের সিদ্ধান্ত নেন।

শায়রুল কবীর জানান, গত সোমবার চোখে সমস্যা দেখা দিলে বিএনপি মহাসচিব দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।

ওই দিন রাতেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি। গত ৬ এপ্রিলও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews