1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

জঙ্গলের আইনে পরিচালিত হচ্ছে পাকিস্তান বললেন ইমরান খান

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধের পর পুরস্কার হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায়। দলটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান গোহর আলী খান নবনিযুক্ত ফিল্ড মার্শালকে অভিনন্দন জানালেও পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

আদিয়ালা কারাগারের আদালতকক্ষে গত বুধবার আইনজীবী, পরিবারের সদস্য ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই পদোন্নতির সমালোচনা করেন বলে তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করা এক বার্তায় দাবি করা হয়েছে। তবে এই টুইটটি বৃহস্পতিবার সকালে পোস্ট করা হয়। ইমরান খান সেদিন তার বোন এবং আইনজীবী সালমান সাফদার ও উসমান গিলের সঙ্গেও জেলে দেখা করেন।

ইমরান খানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার প্রবেশাধিকার নেই। অন্য কেউ তার হয়ে পোস্ট করে থাকেন, তবে পিটিআই কখনও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। ‘জঙ্গলের আইন অনুযায়ী পাকিস্তান পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শালের পরিবর্তে রাজা ঘোষণা করলেই ভালো হতো।

ডন নিউজ বলছে, সাবেক প্রধানমন্ত্রীর এমন কড়া অবস্থান তার দলের অন্যান্য নেতাদের অবস্থানের সঙ্গে বিরোধপূর্ণ, বিশেষ করে গোহর আলী খান- যিনি বৃহস্পতিবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যারিস্টার গোহর একটি স্থানীয় নিউজ চ্যানেলকে বলেন, ‘আল্লাহ সেনাপ্রধান আসিম মুনিরকে সম্মান দিয়েছেন এবং তার সঙ্গে দায়িত্বও এসেছে। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, দেশের পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করুন।

আলিমা খান আরও বলেন, আমরা গতকাল পিটিআই প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বক্তব্য দিয়েছি। তিনি স্পষ্ট বলেছেন, এখানে জঙ্গলের আইন চলছে, সেনাপ্রধান নিজেকে রাজা ঘোষণা করলেই ভালো হতো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews