1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জনগণের রোডম্যাপ জানার অধিকার আছে বললেন তারেক রহমান

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ জানার পূর্ণ অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে। বৈষম্য ও বিভাজনযুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ- এটি কী অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে। একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাক্সক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ, রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews