1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

জন্মসূত্রে নাগরিকত্ব দিবেন না ট্রাম্প

  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিত্ব প্রসঙ্গটা বেশ জটিল হয়ে যাচ্ছে বলে জানা গেল। জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করা হবে বলে জানিয়েছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তার জন্য তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন। সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

রবিবার প্রচারিত এই সাক্ষাৎকারে ট্রাম্প আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন, জ্বালানি এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন। ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তাছাড়া, ইউক্রেইনকে সহায়তা দেওয়ার প্রসঙ্গেও ট্রাম্প কথা বলেছেন। অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প এনবিসি-কে বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে তথাকথিত জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিলের চেষ্টা করবেন তিনি।

ট্রাম্প বলেন, নিয়ম বদলাতে হবে। নির্বাচনে কাগজপত্রহীন অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতিও আবার ব্যক্ত করেন তিনি। এই অভিবাসীদেরকে তাদের পরিবারের সদস্যদের-সহ ফেরত পাঠানো হবে। আমি চাই না পরিবার ভেঙে যাক। সুতরাং পরিবার ভাঙতে না চাইলে একমাত্র পথ হচ্ছে, তাদেরকে একসঙ্গে রাখা এবং সবাইকে একযোগে নিজদেশে ফেরত পাঠানো।

২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের বিষয়ে ট্রাম্প বলেন, ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই তিনি সেই দাঙ্গায় জড়িতদের ক্ষমার দিকে নজর দেবেন। ইউক্রেইন প্রসঙ্গে ট্রাম্প কিইভকে সহায়তা দেওয়া কমানো হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews