1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ জয়পুরহাট জেলার আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবককে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গতকাল ১০ আগস্ট, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ (গেটপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী, আহত ওই যুবকের নাম মোঃ আমিনুর ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। আমিনুল পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত আছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর ইসলাম পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিলেন। তিন জনের ধস্তাধস্তির একপর্যায়ে চকরঘুনাথ (গেটপাড়া) এলাকায় তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। আহত ব্যক্তির বরাতে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ট্রেনের ছাদে ছিলেন। সেখানে দুই ব্যক্তি তার কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আসিফ আদনান বলেন, ‘তার একটি হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যার জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews