1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জামিনে মুক্ত কলকাতায় গ্রেপ্তার আলীগের চার নেতা

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ গননা করুন

একতা ডেস্কঃ কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা। জামিনও পেয়ে গেছেন তারা। গতকাল বুধবার রানে ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে দুপুরে ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মুক্তি পাওয়া নেতারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, নগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও নগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন। গতকাল রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, মুক্তি পাওয়া নেতাদের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে তারা শিলংয়ে রয়েছেন। মেঘালয় রাজ্যের ডাউকি থানায় দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার রাতে কলকাতা শহরের হাতিয়াড়া এলাকার একটি বাসা থেকে এ চার নেতাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। পরে বারাসাত কলকাতা জেলা দায়রা আদালতের বিশেষ ক্রিমিনাল আদালতে তাদের হাজির করা হয়। কিন্তু বিচারক উপস্থিত না থাকায় ভারতীয় আইন অনুযায়ী তাদেরকে মেঘালয়ের জোয়াই থানার নেয় পুলিশ। বুধবার তাদের জামিনের আবেদন করা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। রাতেই তারা মুক্তি পান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews