1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জেলের জালে ২৮ কেজির কাতলা বিক্রি ৫০ হাজারে

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিশাল আকারের একটি কাতলা মাছ ধরা পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও যমুনা নদীর মোহনায়। ৩ মে, শনিবার সকালে জেলে জামাল প্রামাণিকের জালে কাতলটি ধরা পড়ে। এদিন দুপুরে মাছটি তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় মোমিন মন্ডলের মাছের আড়তে নিয়ে যান। সেখানে ২৮ কেজি ওজন মেপে নিলাম ডাকে স্থানীয় মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লার কাছে কাতলাটি ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। জেলে জামালের বাড়ি পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকায়।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, পদ্মা নদীর সব ধরনের মাছের প্রচুর চাহিদা থাকায় দামটাও একটু বেশি। তাই এক হাজার ৮০০ টাকা কেজি দরে ২৮ কেজি ওজনের তাজা কাতলা মাছটি আমি কিনে নদীতে জিইয়ে রেখেছিলাম। পরে সামান্য লাভ রেখে ঢাকা শহরের একজন শৌখিন মাছ ক্রেতার কাছে কাতলাটি বিক্রি করেছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews