1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ঝিনাইদহে সিপিবি’র উদ্যোগে মহান মে দিবস পালিত

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩৪ গননা করুন

ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধিঃ ১৩৯তম মহান মে দিবসের আহ্বানে সকল প্রকার শ্রমিক নির্যাতন ও বৈষম্য নিপাত যাক, ন্যায্য শ্রমঘন্টা, মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন, রেশন, পেনশন ও ইজারা পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ সকল জলমহালে রাষ্ট্রীয় অর্থায়ন ও তদারকি, যৌথ উৎপাদন চুক্তি, সমাজভিত্তিক সমবায় মালিকানার গ্যারান্টির দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটি লাল পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন গণমুখী শ্লোগানে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে মে দিবসের মঞ্চে আলোচনা সভায় নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বিকেলে পার্টি জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি জেলা সহকারি সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, জেলা নেতা তোফাজ্জেল হোসেন লস্কর। আলোচনা সভা পরবর্তীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সাংস্কৃতিক পরিবেশনা রাতভর চলে। সিপিবি ঝিনাইদহ জেলা আয়োজিত মে দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্টি ভেটেরান কমরেড আবু কালাম আজাদ, সিপিবি সম্পাদকমণ্ডলীর সদস্য প্রভাষক শাহাদাৎ হোসেন, জেলা নেতা সৈয়দ আসাদুজ্জামান বাদশা, বাংলাদেশ কৃষক সমিতির জেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক সুজন বিপ্লব, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বায়েজিদ চাষা ও উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন, মায়ানমার করিডর নিয়ে সাম্রাজ্যবাদী ভূ-রাজনৈতিক যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চক্রান্তে সরকারের দায়িত্বহীনতার সমালোচনা করে বক্তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়ে মবতন্ত্র, শ্রম শোষণ ও লুটপাটে ধারার বদল হয়নি, বদল হয়নি শাসকশ্রেণির চরিত্র, অন্তবর্তীকালীন সরকার দেশের জনগণের সেবক না হয়ে শাসকশ্রেণির চরিত্রে আঁকড়ে রয়েছে। নেতৃবৃন্দ বক্তব্যে জেলা প্রসঙ্গে বলেন, বাঁওড়সহ জলমহালে ইজারা বাতিল করে জেলে শ্রমিকদের সমাজভিত্তিক সমবায় মালিকানার নিশ্চয়তা, ঝিনাইদহ শহরসহ সকল উপজেলায় রেললাইন চালু ও সম্প্রসারণ, হাট, বাজার, মাঠ, ঘাটে ইজারা বাতিল করে গণমুখী নীতি গ্রহণ, নদীনালা, খাল, বিল ও জলমহালে দখল-দূষণ মুক্ত করে প্রাণ-পরিবেশ-প্রতিবেশ-জীববৈচিত্র রক্ষা, ইজারা পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ সকল জলমহালে রাষ্ট্রীয় অর্থায়ন ও তদারকি, যৌথ উৎপাদন চুক্তি, সমাজভিত্তিক সমবায় মালিকানার গ্যারান্টি, রেশন, পেনশন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ মৎস্যজীবী জেলে শ্রমিকের হক আদায়ে দূর্বার গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ। অবিলম্বে দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে গৃহীত না হলে বৃহত্তর গণআন্দোলন গড়ে জনগণের স্বার্থে দাবিসমূহ আদায় করা হবে বলে হুশিয়ারী দেন সিপিবি নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews