1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহে হাটে-বাজারে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ সমাবেশ

  • রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩১০ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন জাতীয় বাজেটে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য রেশনিং, পেনশন চালু ও কর্মসৃজন কর্মসূচি, বিধবা ভাতা, টিসিবি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং গ্রামীণ প্রকল্প ও কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো, লুটপাট-দুর্নীতি-ভুলনীতির বিরুদ্ধে জনজীবনের সংকট নিরসন, ক্ষেতমজুর-গ্রামীণ মজুর-জেলে-ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্ত, অবাধ ট্রেড ইউনিয়ন, সারাবছর কাজ, প্রকৃত মৎস্যজীবী জেলেদের মাছ ধরাসহ ভূমি অধিকার, হাওড়-বাঁওড়-বিল-জলমহাল-বালুমহালে ইজারা পদ্ধতি বাতিল করে সমাজভিত্তিক সমবায় মালিকানা প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটি আয়োজিত বিক্ষোভ ও জনসংযোগ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির নেতৃবৃন্দ, ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুর-প্রান্তিক শ্রমজীবী মানুষ ও পথচারীদের হাতে উল্লেখিত দাবিদাওয়াভিত্তিক লিফলেট প্রচার করেন।

১লা জুন ২০২৫ রবিবার পূর্বঘোষিত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গরিব মানুষ দিশেহারা। তারা অক্লান্ত পরিশ্রম করেও পরিবার-পরিজন নিয়ে তিনবেলা খেতে পায় না। স্বাস্থ্য, সন্তানের শিক্ষা থেকেও তারা থাকে বঞ্চিত। নেতৃবৃন্দ বলেন, রেশনিং ব্যবস্থা চালু করে সকল গরিব মানুষকে চাল, ডাল, তেল, লবন, চিনিসহ নিত্যপণ্য দেওয়া ও ষাটোর্ধ্ব মজুরদের জন্য বিনা জমায় মাসিক ১০ হাজার টাকা পেনশনের জন্য আসন্ন জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবি জানান।

আজ রবিবার সকালে শহরের শেরে বাংলা সড়কে ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্ব বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তোয়াব অপু, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews