1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

টিউলিপের অর্থ পাচারের তথ্য চেয়ে দুদকের চিঠি ১২ দেশে

  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ গননা করুন

একতা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) বিদেশে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর তথ্য সংগ্রহের জন্য ১২টি দেশে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। গত রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

সংশ্লিষ্ট দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। টিউলিপ ছাড়াও অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়েও তথ্য চেয়ে বিভিন্ন দেশে চিঠি পাঠানো হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে এখন পর্যন্ত ১২টি দেশে মোট ৭১টি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে ২৭টি চিঠির জবাব এরই মধ্যে পাওয়া গেছে। অর্থ পাচার রোধে দুদকের চলমান পদক্ষেপের অংশ হিসেবে এই অনুসন্ধান পরিচালিত হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews