1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু সিলেটে

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ টানা বৃষ্টির কারণে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে সিলেটের গোলাপগঞ্জে। নিহতদের মধ্যে রয়েছে দুই কিশোর সন্তানসহ বাবা-মা। ৩১ মে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম এবং তাদের দুই সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩)। রিয়াজ উদ্দিনের বাড়ি একটি টিলার পাদদেশে অবস্থিত। শনিবার রাতে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ টিলার মাটি ধসে পড়লে তারা ঘরের ভেতরেই মাটিচাপা পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধারে চেষ্টা করলেও ব্যর্থ হন।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, আমরা স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে যাই। তিনজনের মাথা দেখা গেলেও মাটি পড়ে আবার ঢেকে যায়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার কাজ এগোতে পারেনি। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকালবেলা মরদেহগুলো উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, “মর্মান্তিক এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews