1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ভারতসহ ৫ দেশকে

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসনের সময়ে ব্রিকস জোটভুক্ত দেশগুলো (যা চীন, রাশিয়া, ভারত সমর্থিত উদীয়মান অর্থনীতির একটি জোট) ডলারের বিকল্প হিসেবে নতুন মুদ্রা তৈরির পরিকল্পনা সম্পূর্ণ ছাড়তে হবে। তার কথা না মানলে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্প। স্থানীয় সময় ৩০ নভেম্বর, শনিবার দুপুরে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ব্রিকস ভুক্তদেশগুলো ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর অপচেষ্টা করবে, আর আমরা নীরবে তা দেখে যাব, এমনটি হতে পারে না। আমরা এই দেশগুলো থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দেবে না। অন্যথায়, তাদের ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে এবং তারা যুক্তরাষ্ট্রের চমৎকার অর্থনীতিতে নিজের উৎপাদিত পণ্য বিক্রির সূবর্ণ সুযোগ চিরতরে হারাবে।

ব্রিকসের যাত্রা: ব্রিকস ২০১১ সালে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে অর্থনৈতিক জোট হিসেবে যাত্রা শুরু করে। তবে চলতি বছর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিয়েছে, যা এক দশকের মধ্যে প্রথম বড় ধরনের সম্প্রসারণ। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর ফেব্রুয়ারিতে জানান, আরও ৩৪টি দেশ উদীয়মান অর্থনীতির এই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির। ২০২৩ সালে ব্রাজিলের নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা লাতিন আমেরিকায় একটি সাধারণ মুদ্রা তৈরির প্রস্তাব দেন, যার লক্ষ্য ছিল মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো।

ট্রাম্পের হুমকি: ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক হুমকি তার সাম্প্রতিক ঘোষণার ধারাবাহিকতা, যেখানে তিনি কানাডা মেক্সিকো এবং চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে আরোপের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই শুস্ক বেআইনি অভিবাসন, অপরাধ এবং মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রতিশোধ হিসেবে আরোপ করা হবে এবং তার প্রশাসনের প্রথম দিন থেকেই তা কার্যকর হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews