1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ট্রাম্প এখন ভীষণ চিন্তিত

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ গননা করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ২৪ নভেম্বর, রবিবার বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন রকমের অস্ত্রের ব্যবহার নিয়ে ট্রাম্প ভীষণ চিন্তিত। মাইকেল ওয়াল্টজ ফক্স নিউজ সানডে টেলিভিশন অনুষ্ঠানে বলেন, রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন, তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের মতো হয়ে গেছে। ওয়াল্টজ বলেন, সিদ্ধান্ত নিতে হবে এই সংঘাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যান্টি-পারসোনেল মাইন পাঠাচ্ছে, কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াই-এর ধরন পাল্টে গেছে। তিনি বলেন, সাঁজোয়া যানের ভেতরে সুরক্ষিত সৈন্য নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাবে আছে। কাজেই ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে। ওয়াল্টজ বলেন, ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তিনি এই ধ্বংসযজ্ঞ নিয়ে চিন্তিত, কিন্তু মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, আমরা কীভাবে শান্তি নিয়ে আসব এবং কীভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃপ্রতিষ্ঠা করবো? এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার, তিনি বলেন।

মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প প্রায়ই দাবি করতেন যে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। তবে তিনি কখনো বলেননি সেটা কীভাবে করবেন। গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক টেলিভিশন বিতর্কে তিনি বলতে অস্বীকার করেন যে তিনি ইউক্রেনকে যুদ্ধে জয়ী দেখতে চান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews