1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে বললেন

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ গননা করুন

একতা ডেস্কঃ দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের বেশ আগেই বেফাঁস মন্তব্য করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ডোনাল ট্রাম্প। এমন বাজে মন্তব্য করার জন্য অনেক খ্যাতি আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে অদ্ভুত মন্তব্য করে প্রায়ই আলোচনায় থাকেন। এবার তিনি তার প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুশিয়ারি দেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, শুস্ক ইস্যুতে কথা বলতে ২৯ ডিসেম্বর, শুক্রবার অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুষ্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। তবে এই কথা ট্রাম্প মজাচ্ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশই হয়ে থাকে যুক্তরাষ্ট্রে, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুষ্ক-মুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews