একতা ডেস্কঃ গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া ইংরেজিতে এক বিবৃতিতে তারেক রহমান “দমনমূলক শাসন” হিসেবে অভিহিত করেন। দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক শাসনের লড়াই এবং বাংলাদেশের দশকব্যাপী লড়াইয়ের মধ্যে মিল খুঁজে পান বলে উল্লেখ করেছেন তিনি। ‘গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছি।’ বাংলাদেশে, আমরা এক দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি, নিপীড়ন মোকাবেলার জন্য ব্যথা সইতে হয়, যে পরিমাণ ধৈর্য ও দৃঢ়সংকল্প দরকার হয়, তা আমরা গভীরভাবে অনুভব করতে পারি।’
এছাড়া তিনি নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহারের সমালোচনা করেন এবং এটিকে উভয় দেশের জন্য একটি অভিন্ন চ্যালেঞ্জ বলে অভিহিত করেন। আমাদের উভয় জাতিই নির্বাচিত সরকারের নিজেদের উদ্দেশ্যে গণতান্ত্রিক ফাঁকফোকরকে কাজে লাগানোর বিপদ সম্পর্কে জানি।’ তিনি উভয় দেশে গণতন্ত্রপন্থী আন্দোলনের সাফল্যে একটি দৃঢ়সংকল্প জনগণের অদম্য শক্তির ওপর জোর দেন। ভবিষ্যৎ গণতন্ত্রের হুমকি এড়াতে রাজনৈতিক নেতা ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের জনগণের অধিকার রক্ষা করতে পারি এবং একটি ন্যায় ও যুক্ত সমাজ নিশ্চিত করতে পারি।’

Leave a Reply