বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত ভাবে নগদ অর্থ প্রদান করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত ইউনিয়নের ১৩ টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, এছাড়া নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
সন্ধ্যায় প্রথমে তালমা কাঠিয়া পূজা মন্দির এর পর তালমা বাজারে অবস্থিত তিনটি পূজা মন্দিরসহ এক একটা করে ইউনিয়নের ১৩ টি পূজা মন্দির পরিদর্শন করেছেন।
এসময় তালমা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজ খলিফাসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভিন্ন মন্দির কমিটির লোকজন চেয়ারম্যান কামাল হোসেন সম্পর্কে বলেন, এর বাবা আমাদের অতি আপনজন ছিলেন, আমাদের আপদে বিপদে সার্বক্ষনিক সাহায্য সহযোগিতা করেছেন, সে বার বার চেয়ারম্যান হয়েছেন, এর আম্মা ও চেয়ারম্যান ছিলেন, এখন কামাল হোসেন মিয়াও বার বার চেয়ারম্যান হয়েছেন, এবং আগামী নির্বাচনে তাকে আমরা ভোট দিয়ে আবারও চেয়ারম্যান বানাবো। সে বন্ধের দিনে অথ্যাৎ শুক্র ও শনিবারসহ সপ্তাহের সাত দিনই নাগরিক সুবিধা দেওয়ার জন্য অফিস করেন।
চেয়ারম্যান কামাল হোসেন বলেন, আমি চেয়ারম্যান হয়েছি বা জনগণ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন নাগরিক সুবিধা পাওয়ার জন্য। আমি তাদের সেই দাবিটুকু যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে থাকি। শুধু উপজেলা বা জেলাতে কোন মিটিং থাকলে সেখানে উপস্থিত হওয়া ছাড়া বাকি দিনগুলোতে আমি অফিস করার চেষ্টা করে থাকি।
Leave a Reply