1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

তুরিন আফরোজ নতুন মামলায় গ্রেপ্তার

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যরিস্টার তুরিন আফরোজসহ একাধিক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায়। এর মধ্যে মিরপুর থানার হত্যা মামলায় তুরিন আফরোজ, ধানমন্ডি থানার মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

২৮ এপ্রিল, সোমবার আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তারা এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখান। গ্রেপ্তার দেখানো মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর-১০ নম্বরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী পারভেজ হোসেন (২১)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় নুরু ইসলাম নামে এক ব্যক্তি গত বছরের ৩ নভেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন।

তুরিন আফরোজ এ মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় ৮ এপ্রিল তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। গত ৮ ফেব্রুয়ারি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদিকে ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া গত ১৭ এপ্রিল সকালে উত্তরা এলাকা থেকে শাহে আলমকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews