1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন বন্ধ ঘোষণা

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ গননা করুন

একতা ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত প্রশাসন। এ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে কমিশনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। গতকাল ৩ ডিসেম্বর, মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এ ঘোষণা দেন। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলার সব প্রকার ভিসা ও কন্স্যুলার সেবা কার্যক্রম বন্ধ রাখা হবে।

তাৎক্ষণিক বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও পরে জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় তিন জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বরখাস্ত করা হয়েছে তারা পুলিশের উপপরিদর্শক। এছাড়াও একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews