1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই পদত্যাগ করলেন

  • শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯৮ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই সাং-মক পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অর্থমন্ত্রী চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে চোইয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কথা ছিল। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু একই সময়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে অনুষ্ঠিতব্য আগাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হান এই পদক্ষেপ নিচ্ছিলেন। চোই আকস্মিকভাবে দেশের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশি ও আন্তর্জাতিক অর্থনীতির গুরুতর পরিস্থিতিতে আমার পক্ষে দায়িত্ব পালন করা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় আমাকে সরে দাঁড়াতে হচ্ছে, যার জন্য আমি দুঃখিত।

তার পদত্যাগ এমন এক সময়ে এলো যখন বিরোধী দলের আইনপ্রণেতারা তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছিলেন। সুপ্রিম কোর্ট বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী ও জনপ্রিয় নেতা লি জে-মিয়ংয়ের বিরুদ্ধে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দেন।

অর্থমন্ত্রীর পদত্যাগের পর তার বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের ওপর ভোটদান স্থগিত করা হয়েছে বলে জাতীয় সংসদের স্পিকার উ উন-শিক জানান। চোইয়ের এই অপ্রত্যাশিত পদত্যাগ দক্ষিণ কোরিয়ার চলমান রাজনৈতিক অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিল। এর আগে, গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল ব্যর্থভাবে সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন।

হান ডাক-সু মধ্যরাতে পদত্যাগ করলে চোইয়ের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তবে তার পদত্যাগের ফলে এখন এই গুরুদায়িত্ব বর্তেছে শিক্ষামন্ত্রী লি জু-হোর ওপর। তিনিই আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের পুরো নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews