1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ গননা করুন

একতা ডেস্কঃ আন্দোলন চরমে। তাই তো শুরু হয়ে গেল পদত্যাগের পালা। রাজনৈতিক অস্থিরতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগের ঘোষণা দিলেন। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। স্থানীয় সময় ৪ ডিসেম্বর, বুধবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। খবর সূত্র: সিনহুয়া ও মেহের নিউজ এজেন্সি

সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হিউন নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি তার পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, চোই বিয়ং-হিউক একজন সাবেক সেনা জেনারেল। তাকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।

আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews