1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

দিনমজুর থেকে কোটিপতি হওয়া তাঁতী লীগ নেতা গ্রেফতার

  • বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ গননা করুন

একতা ডেস্কঃ থাই লটারি ও ভিসা প্রতারণা করে কোটিপতি হওয়ার অভিযোগে কিশোরগঞ্জ পুলিশ তাঁতী লীগ নেতা সাহাবুলকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে কিশোরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, তাঁতী লীগ নেতা সাহাবুল ছিলেন দিনমজুর। দীর্ঘদিন ধরে থাই লটারি বিজয়ী করে দেওয়া ও উচ্চবেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি হয়ে যান তিনি। তিনি কিশোরগঞ্জ এলাকার থাই গেম ও ভিসাচক্রের মূল নিয়ন্ত্রক। তার অধীনে চক্রটির সদস্য কয়েক শতাধিক ব্যক্তি। কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় তার অর্থের দৌরাত্ম্যে বিভিন্ন অপরাধ সংঘটিত হতো।

সাংবাদিক, ওসি, পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণাও করেছেন সাহাবুল। তিনি অনেককে জিম্মি করেও অপরাধ কার্যক্রম চালিয়ে গেছেন বলেও জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকায় থাই গেম ও ভিসা প্রতারণার মূল নিয়ন্ত্রক। তার অধীনে চার থেকে পাঁচশ’ জনের বেশি ব্যক্তি কর্তৃক থাই ও ভিসাচক্রের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের কখনো লটারি পেয়ে দেওয়া আবার কখনো ভুয়া ভিসা প্রদর্শনপূর্বক প্রবাসীদের নিঃস্ব করে অর্থ হাতিয়ে সেই অর্থ কিশোরগঞ্জসহ আশপাশ এলাকায় অর্থের দৌরাত্ম্যে অপহরণ, খুন, ধর্ষণ, ক্ষমতার আধিপত্য বিস্তারসহ স্থানীয় শান্তিকামী সাধারণ জনগণকে জিম্মি করে রাজত্ব কায়েম করেছিল। সেই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews