বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লিয়াকত মৃধা নামের একজনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার সলিথার বিলে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের করায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
লিয়াকত মৃধা রাজবাড়ী জেলার সদর উপজেলার আলীপুর গ্রামের কাঁচাই মৃধার ছেলে বলে জানাগেছে।
আদালতের বিচারক খায়রুল হাসান বলেন, এরকম অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply