1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নগরকান্দায় ফ্রী-মেডিকেল ক্যাম্প

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির সামনে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ইংল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুবুর রহমান আহাদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চক্ষু, নাক কান গলা, গাইনী, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান করা হয় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে। উপজেলার বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব রোগীদেরকে ফ্রী- চিকিৎসা প্রদান করা হয়।

মোঃ মাসুদুর রহমান বলেন, আমি দীর্ঘদিন নগরকান্দার সাধারণ মানুষের জন্য সাধ্যমত তাদের পাশে থাকছি, সারাজীবন থাকবো ইনশাআল্লাহ। তারই অংশ হিসেবে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমার এ আয়োজনে নগরকান্দার বন্ধন হাসপাতাল, ব্লাড ডোনার্স ক্লাবসহ কয়েকটি প্রাইভেট হাসপাতালও এ ক্যাম্পে অংশ গ্রহন করেছে।

আমি নগরকান্দা পৌরসভার বাসিন্দা, আমি নগরকান্দা পৌর সভার সকল ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছি। যদি পৌরবাসী আমাকে আগামীতে পৌরসভার নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে নগরকান্দা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় পরিনত করার আপ্রাণ চেষ্টা করবো এবং তাদের পাশে সুখ দুঃখের সাথী হয়ে থাকবো ইনশাআল্লাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews