1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নগরকান্দায় যুবদল নেতার ইন্তেকাল

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নুরুল ইসলাম মাতুব্বর (৪২) নামের এক যুবদল নেতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ —রাজিউন)। বুধবার ভোর ৫ টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারনে তিনি মারা যান বলে তার পরিবারের লোকজন জানান। নুরুল ইসলাম মাতুব্বর নগরকান্দা গ্রাম নিবাসী মাহবুবুর রহমান মাতুব্বরের ছেলে, এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের ভাতিজা।

মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দুই পুত্র, এক ভাই, চার বোনসহ অসংখ্য গুনগুস্রাহী রেখে গেছেন।

একসপ্তাহ আগে নিজ বাড়ীতে সে স্ট্রোক করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫ টার দিকে তিনি মারা যান।

বুধবার বাদ যোহর মদিনাতুল উলুম মাদ্রাসায় নামাজে জানাযা শেষে নগরকান্দা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তাহার মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন ও বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের নামাজে জানায় শত শত মুসল্লীরা শরীক হোন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews