1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নগরকান্দায় সাংবাদিকের পিতার ইন্তেকাল

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সোমবার সাংবাদিকের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)। রোববার সকাল এগারোটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নিজাম নকীব এর পিতা নগরকান্দা গ্রাম নিবাসী আব্দুল কাদের মাতুব্বর (৬৫)।

শনিবার বিকালে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তারা বলেন সে ব্রেন স্ট্রোক করেছেন এবং তার অবস্থা গুরুতর। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল এগারোটার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ছয় কন্যা, এক পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে জানাযা শেষে নগরকান্দা কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক নেতা মোঃ মোস্তফা হোসেন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও শত শত মুসল্লীরা শরীক হোন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews