1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

নজরুল বর্ষ-২০২৬, সাংস্কৃতিক প্রতিযোগিতায়- বিভাগীয় চ্যাম্পিয়ন মাগুরার ‘সূচনা বিশ্বাস’

  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭৩ গননা করুন

‘রাক্ষসী’ গল্পের একক অভিনয়ের মুগ্ধতা, এবার জাতীয় পর্যায়ে লড়ার অপেক্ষা।

মুন্সী হাবিবুল্লাহ: মাগুরা সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থী ‘সূচনা বিশ্বাস’ নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬এর একক অভিনয়ে (ক-বিভাগ) শাখায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে। তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলমান এ প্রতিযোগিতায় এর আগে উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে ‘সূচনা’। ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে সে।
প্রতিযোগিতায় ‘সূচনা বিশ্বাস’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘রাক্ষসী’ নামক ছোটগল্পের অংশবিশেষ একক অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করে। তার অভিনয়শৈলী ও উপস্থাপনা তাকে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব এনে দেয়।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সূচনা বিশ্বাস বৈশাখী টিভি, মাগুরাকে জানায়, “শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা ও অনন্ত কোটি প্রণাম। আমার এ সাফল্যের জন্য সকল কৃতিত্ব আমার প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক- কর্মচারি বৃন্দ, পিতামাতা ও সহপাঠীদের,যারা সর্বদাই আমার উৎসাহ ও প্রেরণা যুগিয়েছন। বিশেষ করে আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু দেবাশীষ মল্লিক স্যারের অক্লান্ত পরিশ্রম, সুদক্ষ নির্দেশনা আর আন্তরিক তত্ত্বাবধানেই আমার এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া/ আশীর্বাদ করবেন, আমি যেন পরবর্তী রাউন্ডে বিজয়ী হয়ে আমার স্কুল তথা মাগুরা জেলার নাম উজ্জ্বল করতে পারি।”
সূচনা বর্তমানে লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত। শ্রেণিতে তার রোল নম্বর ০১। সে তার পিতা: বাবু সনজয় কুমার বিশ্বাস(সিনিয়র শিক্ষক),লক্ষ্মীপুর বাজার মাধ্যমিক বিদ্যালয় , মাগুরা সদর এবং মাতা: বিউটি বিশ্বাস(সহকারী শিক্ষিকা), ৬৫নং টিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ঝিনাইদহ সদর, এদের একমাত্র কন্যা। গ্রাম: জিথোড়, ডাক: টিকারী বাজার, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। সূচনা বিশ্বাসের এই সাফল্যে বিদ্যালয় ও তার পরিবার গর্বিত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সে সমান পারদর্শী। এ বিষয়ে যোগাযোগ করা হলে অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক- বাবু স্বপন কুমার বিশ্বাস বলেন, “সূচনা বিশ্বাসের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। সে উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হয়েছে, যা তার মেধা, অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় পরিচর্যার প্রতিফলন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং জাতীয় পর্যায়েও জয়ের এ ধারা যেন অব্যাহত থাকে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করি।”
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারিসহ সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় পর্যায়েও প্রতিভার স্বাক্ষর রেখে সে বিদ্যালয় ও মাগুরা জেলার জন্য আরও সুনাম বয়ে আনবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews