1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

নতুন পোশাক চূড়ান্ত হলো পুলিশ র‍্যাবও আনসার বাহিনীর জন্য

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ গননা করুন

একতা ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় তিন বাহিনীর পোশাক পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয় সোমবার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, তিনটা সংস্থার (পুলিশ, র‍্যাব ও আনসারের) জন্য পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা পর্যায়ক্রমে পরিবর্তন করা হবে। এক সঙ্গে সব করা সম্ভব নয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে।

জানানো হয়, পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রংয়ের। র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রংয়ের। আর আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে আমাদের সবার মন মানসিকতারও পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে দুর্নীতি প্রতিরোধে করতে হবে। তাহলেই অনেক কিছুই পরিবর্তন হবে। গত ১৫ বছর তাদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংও পরিবর্তন করতে হবে, তাদের মানবিক হতে হবে।

ইতোমধ্যে ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হবে। এর আগে গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews