1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নতুন ৮ মামলা ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ নতুন করে আটটি মামলা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিসহ পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় গত বুধবার এ মামলা করে ইসলামাবাদ পুলিশ।

সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়। দলের স্থানীয় নেতৃত্ব ছাড়াও কয়েক হাজার ব্যক্তির নাম রয়েছে আসামির তালিকায়। মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলার পদক্ষেপ নেয়।

সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় পিটিআই। দলটির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিষ্ঠুর-নির্মম মনোভাব এবং নিরস্ত্র জনগণকে হত্যার মাধ্যমে রাজধানীকে কসাইখানা বানানোর যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, তার জেরেই আমরা সাময়িকভাবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করছি।

পিটিআইয়ের এই সমাবেশ ঘিরে ইসলামাবাদে ইমরানের সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews