1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৪ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিএনপি’র তিন অঙ্গসংগঠনের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৮ মে, বুধবার বিকেল ৩টা ৩৭ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রাজধানীর মৌচাক থেকে শান্তিনগর, কাকরাইল নয়াপল্টন, মৎস ভাবন থেকে কাকরাইল মসজিদের সামনে হয়ে নয়াপল্টন; পল্টন থেকে স্কাউট ভবনের সামনে হয়ে নয়াপল্টন; শাহজাহানপুর বাসস্ট্যান্ড থেকে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের পদচারণা জনসমুদ্রে পরিণত হয়েছ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়াতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে।

তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ও তাদের রাজনীতিতে সম্পৃক্ত করতে পুরো মে মাসজুড়ে একাধিক কর্মসূচি হাতে নেয় বিএনপির এই তিনটি সংগঠন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চারটি বিভাগীয় শহর ও রাজধানীসহ মোট আটটি স্থানে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এরইমধ্যে সফলভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আয়োজন হচ্ছে রাজধানী ঢাকায়, যা এ কর্মসূচির চূড়ান্ত পর্ব।

দলীয় নেতারা এই সমাবেশের মাধ্যমে তরুণ সমাজের মাঝে একটি নতুন বার্তা পৌঁছে দিতে চান। আর বার্তাটি হচ্ছে ‘রাজনীতিতে তরুণরাই ভবিষ্যৎ’।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews