1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

নরেন্দ্র মোদি চোর উপাধি পেলেন

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ গননা করুন

একতা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই ভারতের রাজনীতিতে মোদি এবং আদানির সম্পর্ক নিয়ে কটাক্ষ চলছে। এবার গোয়ার রাজ্যসভায় আম আদমি পার্টির (আপ) সাংসদ সঞ্জয় সিং এক ঝাঁঝালো বক্তব্যে আদানি ও মোদি ইস্যুতে উত্তেজনা সৃষ্টি করলেন।

তিনি বলেন, “গলি গলিতে শোর মোদি সরকার চোর”-এই স্লোগানের মধ্য দিয়ে বিজেপিকে আক্রমণ করে তিনি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন।

রাজ্যসভায় তিনি দাবি করেন, “আদানি ভারত থেকে বিদ্যুৎ চুরি করে তা বাংলাদেশে পাচার করছে। ভারতের জনগণের অধিকার ক্ষুণ্ণ করে বাংলাদেশের জনগণের পেট ভরাচ্ছে মোদি সরকার।” তিনি প্রশ্ন তুলে বলেন, “ভারতে বিদ্যুতের জন্য যখন হাহাকার চলছে, তখন মোদি সরকার কীভাবে বিদ্যুৎ চুরি করে বাংলাদেশে পাঠায়?” মোদি সরকার আদানির জন্য দালালির কাজ করছে। তিনি বলেন, “মোদি ক্ষমতায় আসার পর আদানির সম্পদ কয়েক হাজার গুণ বেড়ে গেছে। নদী থেকে সমুদ্র, সব জায়গায় ছড়িয়ে পড়েছে আদানির সম্পত্তি। এই সম্পদ বৃদ্ধির পেছনে মোদি সরকারের বিশেষ ভূমিকা রয়েছে।” মোদি সরকার দেশের ভেতরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধদের মধ্যে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। “গলি গলিতে শোর হ্যায়, মোদি সরকার চোর হ্যায়।” স্পিকার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সঞ্জয় সিং। এর জেরে গুজরাটের একটি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের স্ত্রী সুলক্ষণা তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও করেছেন।

ভারতের সংসদ ভবনে আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একবার ধস্তাধস্তি ও হাতাহাতির জেরে ছয়জন সংসদ সদস্য গুরুতর আহত হন এবং তাদের মধ্যে দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews