1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নায়িকা নিঝুম রুবিনা অপহরণচেষ্টার লোমহর্ষক বর্ণনা দিলেন

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ গননা করুন
চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম।
চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম।

একতা ডেস্কঃ নিঝুম রুবিনা নামেই পরিচিত ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম। গত ২১ জানুয়ারি, মঙ্গলবার উবারে করে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডি যাওয়ার পথে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। এমনকি নিজের জীবন বাঁচাতে গাড়ি থে লাফিয়ে পড়তে হয়েছে তাকে।

বুধবার নিঝুম নিজের ফেসবুক আইডিতে সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা দিয়ে উবারচালকের ছবি পোস্ট করেছেন তিনি। এরপর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এই লোমহর্ষক ঘটনা সবার সামনে তুলে ধরেন নিঝুম।

তিনি বলেন, ‘আমি ধানমণ্ডি ৩২ নাম্বারে যেতে উবারে কল করি। ৫-৬ মিনিটের মধ্যে গাড়িটা চলে আসে। তখন বসে পড়লাম। হাতিরঝিলে যখন উঠেছি, তখন আমি তাকে বললাম আপনি বাঁয়ে না গিয়ে স্ট্রেট যান। তখন তার আচরণ অদ্ভুত লাগল। দেখে মনে হলো তার ভেতরে কিছু একটা কাজ করছে। তখন সে কী করেছে, আমি যেহেতু ধানমণ্ডি যাবো, স্ট্রেট যাবো, সেটা না করে সে প্রথম যে ব্রিজটা হাতিরঝিলে ওঠার পর, সে ডানে চলে গেছে।

যখনই টার্ন নিয়েছে তখন আমি বললাম, আমি তো ধানমণ্ডি যাব। আপনি ডানে যাচ্ছেন কেন? তখন সে বলল, আমি আপনার লোকেশনে নিয়ে যাচ্ছি। আর কালকের দিনটা মঙ্গলবার ছিল, রাস্তাঘাট একেবারে ফাঁকা। তবু সে যখন ডানে মোড় নিয়েছে, তখন আমি বললাম, আপনি এখানে রেখে দিন। আমি আপনার গাড়িতে যাব না।

ভাড়া যা আসছে আমি সম্পূর্ণ ভাড়া দিয়ে দিচ্ছি। এরপরও সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি কিন্তু শাউট করব। একপর্যায়ে সে আমাকে ধমক দিয়ে বলল, এই চুপ। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচালাম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews