1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

নিজেকে গুটিয়ে নেবে যুক্তরাষ্ট্র

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেসামরিক বিমান খাতের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার জন্য ভলোদিমির জেলেনস্কির এক জ্যেষ্ঠ উপদেষ্টা ইউক্রেনের মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। মস্কো এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। জেলেনস্কির প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল ও আকাশসীমার ওপর আরোপিত নিষেধাজ্ঞা মস্কোর দাবির কেন্দ্রীয় বিষয়। রুশ কর্মকর্তারা কূটনৈতিকভাবে বিমান সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যে গুরুত্ব দিচ্ছে, তা-ই প্রমাণ করে এগুলো কতটা কার্যকর, দ্য গার্ডিয়ানে এক নিবন্ধে লিখেছেন ইয়ারমাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখন সময় এসেছে মস্কো ও কিয়েভের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য নির্দিষ্ট প্রস্তাব দেওয়ার।

যদি অগ্রগতি না হয়, তবে যুক্তরাষ্ট্র নিজেকে গুটিয়ে নেবে। জেলেনস্কি তার রাতের ভাষণে বলেন, যুদ্ধ শেষ করার পথে অগ্রগতির জন্য প্রথমে রাশিয়াকে নির্বিশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। মঙ্গলবার রাতে রাশিয়ান ড্রোনের হামলায় খারকিভ শহরে অন্তত ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন গর্ভবর্তী নারী ও দুই শিশু রয়েছে। দনিপ্রো শহরেও ড্রোন হামলা হয়েছে, যেখানে অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews