1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্র ভ্রমণ এড়ানোর পরামর্শ রাশিয়ার

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ভ্রমণ সম্বন্ধে কঠোর নিরাপত্তাজনিত পরামর্শ দিল রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রকে কড়া সমালোচনা করেছে মস্কো। এই উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন নিজেদের নাগরিকদের যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশে ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে এবং এর প্রভাব রুশ নাগরিকদের ওপর পড়তে পারে।” এছাড়া কানাডা এবং ইউরোপীয় দেশগুলোতেও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের রাশিয়া ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ায় ভ্রমণ করলে মার্কিন নাগরিকরা হয়রানির শিকার হতে পারেন বা তাদের বন্দি করা হতে পারে। সিরিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে মতবিরোধ চলছে। বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া, যেখানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো আসাদের বিরোধীদের সমর্থন করছে। এই ভূরাজনৈতিক সংঘাত নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews