1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নির্বাচন নিয়ে টালবাহানা চলছে বললেন তারেক রহমান

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গত বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার ১০ মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে।

যারা জনগণের প্রতিনিধি নির্বাচিত করবে, সেই তরুণ ও নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জনগণের মন জয় করতে হবে তাদের। সমাবেশে বিএনপি কারো পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা নির্বাচন চেয়েছিলম, কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক করা হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই। সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews