1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১১০ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনও সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে বলে জানালেন, বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ২৩ এপ্রিল, বুধবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কখনও কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই। ভবিষ্যতেও কারচুপির নির্বাচন সমর্থন করবে না। বরং মানুষের সামর্থ্য নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি মেজোরিটি নিয়ে সরকার গঠন করবে। দেশ পরিচালনা করবে। এ দেশে বিরোধী মতকে সব সময় দমন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি। নিজের গ্রামে, বাড়িতে থাকতে দেয়নি। হামলা মামলা দিয়ে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারেন নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। ১৭ বছরের আন্দোলন সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে।

বাংলাদেশ নামের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসহীন নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। এজন্য জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তাই জিয়া পরিবার ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে। বিএনপির এই নেত্রী বলেন, ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews