1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নির্যাতনের শিকার বনানীর সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ গননা করুন

একতা ডেস্ক: রাজধানী ঢাকার বনানীতে পাশবিক নির্যাতনের শিকার এক শিশুর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার রাতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত যত চিকিৎসা লাগবে তার খরচ বহন করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি শিশুটির বাবা মায়ের হাতে নগদ অর্থও তুলে দেন।

তিনি আরও বলেনন, গণমাধ্যমে শিশুটির ভয়াবহ নির্যাতনের খবর দেখে তারেক রহমান তাকে দ্রুত হাসপাতালে গিয়ে শিশুটির সব ধরণের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। তিনি শিশুটির চিকিৎসকের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য যে, রাজধানীর বনানীতে নয় বছরের এক শিশু পাশবিক কায়দায় নির্যাতনের শিকার হয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার শিশুটির অবস্থা ভয়াবহ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক জানন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও (ট্রমা)। মেয়েটি যে ট্রমার মধ্যে আছে, তা নিয়ে তাকে হয়তো জীবনভর ভুগতে হবে।

তথ্যসূত্রঃ আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews