1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

নেত্রকোণায় ঈদের পোস্টার নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতার ভাতিজা নিহত

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৫ গননা করুন

একতা ডেস্কঃ নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শফিকুল ইসলাম সফু (৪০) উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদের ভাতিজা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

জানা গেছে, ঈদ উপলক্ষে পোস্টার সাঁটাতে গিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। ঘটনার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শফিকুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় হামিদুর রহমান রাশেদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

স্থানীয়রা জানান, পোস্টার সাঁটাতে গেলে বিএনপির অপর একটি পক্ষ-যারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী-তারা বাধা দেয়। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে জামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী জানান, ‘বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews