1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে পাশ্চাত্য ছোট করে দেখছে মস্কোকে

  • সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ গননা করুন

একতা ডেস্ক: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, আমেরিকা এবং তার মিত্ররা ভুল করে বিশ্বাস করছে যে, রাশিয়া কখনো পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সীমারেখা লঙ্ঘন করবে না। রাশিয়া টুডে-কে গত শনিবার দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মেদভেদেড বলেন, পশ্চিমা বিশ্বের নেতারা তাদের পূর্বসূরীদের মতো চিন্তা ভাবনায় ততটা অগ্রগামী নন এবং অস্তিত্ব রক্ষার জন্য রাশিয়া যেকোনো উপায় অবলম্বন করতে পারে, তারা বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন। মেদভেদেভ বলেন, ‘যেহেতু পশ্চিমা নেতারা খুব মেধাবী নন সে কারণে তারা একটি ভুল হিসাব নিকাশ করছেন। যেকোনো কারণেই হোক তারা ভাবছেন- রাশিয়া কখনো সুনির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবে না। কিন্তু তাদের এই হিসাব ভুল। যেমনটি আমাদের প্রেসিডেন্ট বারবার বলেছেন, যদি আমাদের রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রশ্ন আসে, তখন পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়া আমাদের সামনে একেবারেই কোনো পথ খোলা থাকবে না। দিমিত্রি মেদভেদেভ জোর দিয়ে বলেন, যেকোনো পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রের শেষ ব্যক্তি হিসেবে নিজের দেশ রক্ষার দায়িত্ব গ্রহণ করেন। এক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলষের মতো পশ্চিমা নেতাদের কারো কারো মধ্যে তাদের পূর্বসুরীদের মতো বুদ্ধি ও তীক্ষ। জ্ঞানের ঘাটতি রয়েছে।

মেদভেদেভ আরো বলেছেন, পাশ্চাত্যে রাজনৈতিক শ্রেণী হারিয়ে যাচ্ছে এবং আমলারা রাজনীতিতে আসছেন। তারা বুঝতে পারছেন না রাজনীতি কিভাবে কাজ করে। এটা মারাত্মক একটি বিপর্যয়।

তথ্যসূত্রঃ রেডিও তেহরান

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews