একতা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।
৪ ডিসেম্বর, বুধবার রাতে বারাসাত রেলওয়ে স্টেশনে যাত্রী চলাচলের স্থানে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে অবমাননা করেন বজরং দলের কয়েকজন সদস্য। এ সময় বারাসাত থানা পুলিশ ঘটনাস্থল থেকে বজরং দলের তিন সদস্যকে আটক করেন। আটককৃতরা হলেন- সুবীর দাস, আর্য দাস ও রিপন চ্যাটার্জি।
এ বিষয়ে পুলিশ কিছু না জানালেও বারাসাত বজরং দলের নগর সহ-সংযোজক বাপন বিশ্বাস তাদের তিন সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বারাসাত থানা পুলিশ তাদের দলের সদস্যদের না ছেড়ে দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Leave a Reply