1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ গননা করুন

একতা ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তারা হটলাইন সংযোগে কথা বলেছেন এবং ভারত, নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের “উসকানিমূলক যুদ্ধবিরতি লঙ্ঘনের” বিষয়ে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে সূত্র জানিয়েছে।

জানা গেছে গতকাল ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা (ডিজিএমও) হটলাইনে কথা বলেন। ভারত, পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা বরাবর উসকানিমূলক যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে। এই কথোপকথনের বিস্তারিত সামনে এসেছে এমন এক দিনে, যখন পাকিস্তান জম্মু অঞ্চলের আন্তর্জাতিক সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ছয়দিন ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার গুলি চালিয়ে আসছে।

একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেন, ২৯-৩০ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণরেখার ওপার থেকে বারামুলা ও কুপওয়ারা জেলায় এবং পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ছোট অস্ত্র দিয়ে উসকানিমূলক গুলি চালিয়েছে। তিনি জানান, ভারতীয় সেনাবাহিনী যথাযথ জবাব দিয়েছে। আন্তর্জাতিক সীমান্তে এমন গুলিবিনিময় বিরল এবং পাহেলগাম হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে এটিকে উত্তেজনার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যার মধ্যে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা, মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক। এর আগের দিন, মঙ্গলবার, তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে “সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দিয়েছেন- কবে, কোথায় ও কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা নির্ধারণের জন্য।

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় প্রতিজ্ঞা অত্যন্ত স্পষ্ট” এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর ওপর তাঁর “সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা” রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews