1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

পাকিস্তানের ভূপাতিত করা ৫ ভারতীয় যুদ্ধবিমানের আর্থিক মূল্য

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫৯ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের জং গ্রুপ ও জিও টেলিভিশন নেটওয়ার্ক জানায়, ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল জেট, একটি রাশিয়ান মিগ-২৯ এবং একটি সু-৩০ যুদ্ধবিমান। এই পাঁচটি যুদ্ধবিমানের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৬৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার, যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ২৭১.৬৭ বিলিয়ন রুপি।

একটি রাফায়েল জেটের দাম প্রায় ২৮৮.৪৬ মিলিয়ন ডলার। সম্প্রতি ভারত ও ফ্রান্সের মধ্যে সই হওয়া ৭.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, ভারত ২৬টি রাফায়েল যুদ্ধবিমান পাচ্ছে-যা দুদেশের মধ্যে অন্যতম বৃহৎ অস্ত্র চুক্তি। এই হিসাবে তিনটি রাফায়েল জেট ভূপাতিত হলে ভারতের ক্ষতি প্রায় ৮৬৫.৩৮ মিলিয়ন ডলার, যা পাকিস্তানি টাকায় প্রায় ২৪৪.০৪ বিলিয়ন রুপি। পাশাপাশি, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, একটি মিগ-২৯ যুদ্ধবিমানের দাম প্রায় ৪৮ মিলিয়ন ডলার (প্রায় ১৩.৫৪ বিলিয়ন রুপি) এবং একটি সু-৩০ যুদ্ধবিমানের দাম ৫০ মিলিয়ন ডলার (প্রায় ১৪.১ বিলিয়ন রুপি)।

ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিমান ধ্বংসের ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে স্বাধীন সূত্র থেকেও নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকেরা বলছেন, এই দাবি সত্য হলে, এটি হবে ভারতের জন্য উল্লেখযোগ্য কৌশলগত ও আর্থিক ক্ষতি, বিশেষ করে এমন একটি সময়ে, যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যবেক্ষকেরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সংযমের আহ্বান জানাচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews