1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত খানিকটা বিস্মিত

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৩২ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক মন্তব্য করে বলেন, পাকিস্তানের চীনা প্রযুক্তিনির্ভর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মুখে ভারতের সামরিক বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিল। তিনি বলেন, পাকিস্তানের এই শক্তি-প্রদর্শনকে ঝুঁকি নেওয়ার ইঙ্গিত হিসেবেই দেখছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। পাকিস্তান যে সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে, তা দেখে ভারতীয়রা হয়তো খানিকটা বিস্মিত হয়েছে। পাকিস্তান বেশ কয়েকটি চীনা প্রযুক্তিনির্ভর সরঞ্জাম, বিশেষ করে জে-১০ যুদ্ধবিমান ও এইচকিউ-৯ অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব দেখে ভারত কিছুটা বিচলিত হয়ে পড়ে।

তার দাবি, পাকিস্তানের একটি জে-১০ যুদ্ধবিমান ভারতের একটি রাফাল যুদ্ধবিমান (ফরাসি নির্মিত) ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।’ ক্লার্কের মতে, পাকিস্তান চীনা প্রযুক্তির সঙ্গে নিজেদের দক্ষতা মিশিয়ে যে সামরিক প্রস্তুতি দেখিয়েছে, তা ‘ভারতের জন্য বিস্ময়ের কারণ হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের যুদ্ধংদেহী মনোভাব ভারত প্রত্যাশা করেছিল। ‘ভারতের প্রতিক্রিয়ার একটি বড় অংশ ছিল জেনারেল মুনিরকে ‘শিক্ষা’ দেওয়ার প্রয়াস। ভারত দেখাতে চেয়েছে, তারা যেকোনো সময় পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত।

এই প্রস্তুতির অংশ হিসেবে ভারত তাদের একটি পশ্চিমা নৌবহরের বিমানবাহী রণতরী দল করাচি উপকূল থেকে মাত্র ৩০০ মাইল দূরে মোতায়েন করেছে। এটি স্পষ্টতই যুদ্ধের হুমকি ছিল, যদি না পাকিস্তান নিজেদের অবস্থান থেকে সরে আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় একটি উপায় বের করেছে, যার মাধ্যমে দুই দেশই পিছিয়ে আসতে রাজি হয়েছে, বলেন ক্লার্ক। উভয় পক্ষই এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কূটনৈতিক উদ্যোগে এই যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে।’ তবে ক্লার্কের মতে, ‘এই ইস্যুতে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কিছুটা দেরিতে এসেছে।

শনিবার ভোরে পাকিস্তানের একটি বিমানঘাঁটিতে ভারতীয় হামলার পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের আদমপুর বিমানঘাঁটিতে মোতায়েন এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews