একতা ডেস্কঃ পাকিস্তান ভারতকে মাথা নত করাতে ৪৮ ঘণ্টার পরিকল্পনা করেছিল। তবে সেটি ৮ ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি জানান, ২০২৫ সালের ১০ মে রাতে পাকিস্তান একাধিক হামলা চালিয়ে সংঘাত বাড়ায়। তবে ভারতীয় বাহিনী তা সফলভাবে প্রতিহত করে।
পুণের সাভিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল চৌহান বলেন, ১০ মে রাত ১টার দিকে পাকিস্তান একযোগে আক্রমণ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে নতজানু করানো। যদিও আমরা কেবল সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করেই আঘাত হেনেছিলাম, কিন্তু তারাই যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেয়।
পাকিস্তানের ধারণা ছিল সংঘর্ষ ৪৮ ঘণ্টা চলবে, কিন্তু সেটি মাত্র ৮ ঘণ্টার মধ্যেই গুটিয়ে যায়।
Leave a Reply